দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম শুরুটা রাঙাতে মাত্র ১০ মিনিট সময় নিলেন বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত এক গোলে স্পেনকে শুরুতেই এগিয়ে নিলেন এই তরুণ তুর্কি। বিশ্বকাপের ইতিহাসে নিজের প্রথম গোলের দেখা পেয়ে গেলেন ইয়ামাল।
স্প্যানিশ ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম বড় তারকা হিসেবে বিবেচিত এই ফরোয়ার্ড নিজের প্রথম সুযোগটিই স্মরণীয় করে রাখলেন। যদিও কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ের পর চাপেই ছিল স্পেন। সেই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ইয়ামাল। শুধু ইয়ামালই নন, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে আরও তিনটি পরিবর্তন আনে স্পেন।
/অ